হোয়াটসঅ্যাপের দারুণ একটি পিন মেসেজ। চ্যাট লিস্টে যে কোনও একটি চ্যাটের একটি মেসেজ পিন করে রাখা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট খুললে প্রথমে ওটাই দেখতে পাবেন। তবে এতদিন একটি মেসেজ করা যেত। কিন্তু, সম্প্রতি তিনটে ম্যাসেজ পিন করার অনুমতি দিয়েছে হোয়াটসঅ্যাপ। কী ভাবে তিনটে ম্যাসেজ হোয়াটসঅ্যাপে পিন করবেন পদ্ধতি জেনে নিন।
নতুন ফিচার রোল আউট করল হোয়াটসঅ্যাপ। যেখানে একটা নয়, তিন তিনটে ম্যাসেজ পিন করে রাখতে পারবেন। কোনও গ্ৰুপ হোক বা ব্যক্তিগত চ্যাট সবেতেই এই ফিচারের লাভ তুলতে পারবেন ইউজাররা। একাধিক দরকারি মেসেজ থাকলে তা পিন করে রেখে দিতে পারবেন গ্রূপে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রতি আরও উৎসাহ পাবেন ইউজাররা।
এদিন মেটা সিইও মার্ক জাকারবার্গ, নতুন ফিচারের ঘোষণা করেন। তিনি তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলেও নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এতদিন একটি মেসেজ পিন করে রাখা যেত। দরকারি কোনও বার্তা থাকলে তা স্ক্রল করে খুঁজতে হত চ্যাট বা গ্রূপে। তা এবার আর করতে হবে না।
উপরে পিন করে রাখা তিনটি গুরুত্বপূর্ণ মেসেজ দেখা যাবে। এই ফিচার কী ভাবে আপনি আপনার ব্যক্তিগত চ্যাট বা গ্রূপে কাজে লাগাবেন আসুন জেনে নেওয়া যাক।
পদ্ধতিতে যাওয়ার আগে প্রথমেই বলে দিই, মেসেজ ছাড়াও ছবি এবং পোল দুটোই পিন করতে পারবেন। এই পিন করে রাখা মেসেজ 24 ঘণ্টা, 7 দিন অথবা 30 দিন পর্যন্ত রাখা যাবে। আপনার কাছে অপশন থাকবে টাইম পিরিয়ড বেছে নেওয়ার।
- পিন করার জন্য প্রথমে চ্যাট অপশনে যান।
- এবার যে মেসেজটি পিন করতে চান সেটিতে ট্যাপ করুন।
- ‘More Options’ এ ট্যাপ করার পর ‘Pin’ অপশন সিলেক্ট করুন। তারপর টাইম পিরিয়ড বেছে নিন।
- চ্যাটের একদম উপরে মেসেজগুলি দেখা যাবে।
- ওয়েব বা ডেস্কটপ ভার্শনের জন্য পদ্ধতি প্রায় এক।
- মেসেজে ট্যাপ করে পিন অপশন সিলেক্ট করতে হবে। তারপর দিতে হবে টাইম।

0 Comments